শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
শাহাদাত হোসেন মিন্টু (৫০)
expand
শাহাদাত হোসেন মিন্টু (৫০)

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন মিন্টু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর দুইটায় উপজেলার বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড রসুলপুর মুন্সিটারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন মিন্টু ওই গ্রামের আকিমুদ্দিন ছেফার ছেলে। তিনি বাংলাদেশ জামায়েতে ইসলামীর বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল কাঁটতেছিলেন শাহাদাত হোসেন মিন্টু।

এ সময় গাছের ডালসহ বৈদ্যুতিক তার মাটিতে পরে। বৈদ্যুতিক তার অসাবধানতাবশত সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে শাহাদাত হোসেন মিন্টু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান মানিক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে গাছের ডালসহ বৈদ্যুতিক তার মাটিতে ছিঁড়ে পড়ে ছিলো। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টুর মৃত্যু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন