সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
রবিউল ইসলাম
expand
রবিউল ইসলাম

পাটগ্রাম উপজেলায় নিজ সৎ মেয়ে (১৫)-কে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিমের মা বাদী হয়ে পাটগ্রাম থানায় এ মামলা করার পর রোববার রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, পাটগ্রামের রসুলগঞ্জ (স্টেশনপাড়া) এলাকার বাসিন্দা ওই নারী পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।

সুযোগ বুঝে তার স্বামী, যিনি পেশায় রবিউল ইসলাম একজন কবিরাজ, দীর্ঘদিন ধরে তার মেয়ের (১৫) সাথে অসদাচরণ করে আসছিল।

ঘটনার দিন ১১ ফেব্রুয়ারি রাতে বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে অন্যত্র তার শ্বশুরবাড়ি গেলে বাড়িতে কেবল তার দুই মেয়ে (১৫ ও ১২) ঘুমিয়ে ছিল।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১:৩০টায় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘুমন্ত বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

একপর্যায়ে কিশোরীর চিৎকারে ভীত হয়ে অভিযুক্ত তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভোটশেষে পরদিন বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনা জানায় ভিকটিম। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞেস করলে উলটো মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X