

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে হাতীবান্ধায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচনী জনসভায় জামায়াতে আমিরের সাথে কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ থাকবেন বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।
আগামীকাল বুধবার (০৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন।
আমিরের আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সেই সাথে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণাও।
ইতিমধ্যেই জনসভার মঞ্চ প্রস্তুতের কাজ শেষের দিকে। সবধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরা। জনসভা সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ব্যানার, ফেসটুন, মাইকিং ও প্রচার-প্রচারণা আরও বাড়িয়ে দিয়েছে লালমনিরহাট ও নীলফামারীর জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীসহ নেতাকর্মীরা।
আমিরের আগমন ঘিরে জনসভাস্থল পরিদর্শন করে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠে দুপুর ১২ টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এইদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের হবে বলে আশা করেন তিনি। এছাড়াও লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭জন জামায়াত জোটের এমপি প্রার্থীরা উপস্থিত থাকবেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগমন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কঠোর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।
মন্তব্য করুন
