মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ১২ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার, আটক ১
expand
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ১২ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার, আটক ১

কুষ্টিয়ায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জহুরুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক জহুরুল হক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আদম আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি চালক জহুরুল হকের কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিএনজি ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৭ লাখ ২১ হাজার ৪৮০ টাকা।

পরে আটক জহুরুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই ) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির টহল দল রংমহল মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন