বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
শিলাইদহ কুঠিবাড়ি
expand
শিলাইদহ কুঠিবাড়ি

আগামীকাল (৮মে) ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী।এ উপলক্ষে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় জাতীয়ভাবে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।

আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের।

নিরিবিলি পরিবেশ,জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবী ঠাকুর। নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবীর জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসেই রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষন আছে সেসব দিনের নানা স্মৃতি।

এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংঙ্গীত, নাটক প্রদর্শনী। ইতিমধ্যে কুঠিবাড়ী চত্তরে বসেছে বিশাল গ্রামীন মেলা। নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।

আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে তাদের দাবি, শুধু জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজন নয়,কুঠিবাড়ির স্মৃতিবিজড়িত নিদর্শনের সংরক্ষণ,অবকাঠামোগত উন্নয়ন এবং এটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমীন জানান,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের জন্যও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সেই সাথে প্রসাশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার আলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। আর সেই চেতনাকে ধারণ করেই প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার শিলাইদহে পালিত হতে যাচ্ছে বিশ্বকবির জন্মবার্ষিকী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন