

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
সোমবার (৪ মে) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি যখনই আপনাদের (কুষ্টিয়াবাসী) জন্য ভালো ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই বেশ কিছু কুচক্রী মহল পিছন দিক থেকে টেনে হিচরে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপা-গান্ডা ছড়াচ্ছে। আসলে এই মূহুর্তে তাদের হাতে কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা মানুষের জন্য ভালো কিছু করতে ক্যাপাবল নয়,সেজন্য আমার পথ আটকানোর চেষ্টা এখন তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হবে আমার কুষ্টিয়াবাসী।
তিনি আরও লিখেন,আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। বরং এখন এইসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশংকা করছে তারা।
আমির হামজা লিখেন, আমি তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই। কুষ্টিয়াবাসী শান্তিতে বসবাসের জন্য যে আমানত আমার কাঁধে তুলে দিয়েছে। সেই আমানত রক্ষার্থে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তবুও পিছু পা হবো না ইনশাআল্লাহ।
আমির হামজা আরও লিখেন, কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা আমার বিশ্বাস আগেও আপনারা আমার পাশে ছিলেন,এখনও আমার পাশে আছেন, ভবিষ্যতেও আমার পাশে থাকবেন। আপনাদের নিয়ে সম্মিলিত লড়াইয়ে আমরা বারবার অপকর্মকারীদের পরাজিত করবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন