

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে আবারও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো.আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এ নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়,আমির হামজা জনসন্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ফজু পাগলা বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারা ইনজেকশন দেওয়ার কথা বলেছেন।এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়,এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা যায়,ওয়াজ মাহফিলে দেওয়া একটি বক্তব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৬ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে জামায়াত নেতা সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন,"আমার মনে হয় ফজু পাগলকে বাইরে রাখলে ক্ষতি হবে। ওকে পাবনা পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জ,তারা ধরে-বাধে ওরে পাবনা পাঠান। দরকার হয় কুকুর মারা ইনজেকশন দিয়ে দেয়।
এ ব্যাপারে আইনজীবী নুরুল ইসলাম বলেন, ‘লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে দশ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যর সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় যুবশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন,ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।
এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠান জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হৃদয় হাসান।
এছাড়াও কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০ থেকে ৫০ কোটি টাকা খরচ করা লাগে-এমন বক্তব্যর জন্য সম্প্রতি তাঁকে আরেকটি আইনি নোটিশ পাঠিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম।
এমনকি কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার আগে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলেনও মন্তব্য করেন আমির হামজা।
মন্তব্য করুন