

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
এ বিষয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মূল্যায়ন করে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনের মাধ্যমে কুষ্টিয়াবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই।"
তিনি আরও বলেন,"বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।"
এদিকে, অধ্যক্ষ সোহরাব উদ্দিন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার খবর জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া ছাড়াও দেশের আরও ৪১টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
মন্তব্য করুন