রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কোন অন্যায় আমরা হতে দিবো না এবং করবো না: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
ইসলামী বক্তা মুফতি আমির হামজা
expand
ইসলামী বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ। হইতো ওই যোগ্যতা আমাদের তৈরি হয়নি এজন্য আল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেয়নি। কিন্তু যে অবস্থা বাংলাদেশে এখন অর্থনৈতিক এবং মানুষের যে চরিত্র এই দেশ এখন এককভাবে চালানোর ক্ষমতা কারো নেই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়া হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কুষ্টিয়া সদরে এই ৫৪ বছরে আজও জামায়াতে ইসলামী বাংলাদেশের কেউ এমপি হয়নি। এই প্রথম আল্লাহ আমাদের দিয়ে আরাম্ভ করেছে।কুষ্টিয়াতে এবার তিনটি হয়েছে আগামীতে চারটিই হবে ইনশাআল্লাহ।

আমির হামজা বলেন, আমি অলরেডি কাল জানিয়েছে প্রথম যেহেতু শুরু করবো চাঁদাবাজি এই ক্যান্সার মুক্ত করার জন্য। শপথটা হয়ে যাক এর পরে আমাদের কাজ ১০০ দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিল চেষ্টা চালাবো ১০০ ভাগ ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির হামজা আরও বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা এমপি হওয়ার পরেও যদি কোন মানুষ আমাদের ভয় দেখায় ,তাহলে আমাদের ফেল করা ভালো ছিলো। সুতরাং কোন ভয় নেই। যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন এখলাছ নিয়ে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, আজকে ১৩ টা ইউনিয়ন ঘুরার কথা ছিলো ১২ টা ঘুরেছি ,বাকি ১টি হরিপুর। যাই করেছে আপনাদের বলছি আপনারা থামবেন। ধরাকে সরাজ্ঞান করে ফেলেছে অনেকেই ,বিভিন্ন জায়গায় মারধর বাড়িতে কোপ দেওয়া,আগুন দেওয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আপনাদের অন্তত দায়িত্ব একটা পেয়েছি। দায়িত্বশীল হিসেবে সাবধান করছি। কুষ্টিয়াতে কোন অন্যায় আমরা হতে দিবো না এবং অন্যায় করবো না ইনশাআল্লাহ।

সংর্বধনা অনুষ্ঠানে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামীম হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার প্রমূখ।

পরে কুষ্টিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ ও নেতাকর্মীদের পক্ষ থেকে মুফতি আমির হামজাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X