বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবিঃ সংগৃহীত
expand
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুইটি অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন- ৪৭ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (০১ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১ টি দেশীয় শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত অস্ত্রসহ গ্রেপ্তার আজিজুলকে দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান,"সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"

তিনি আরও জানান,"জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে বিজিবির এই কঠোর ও কার্যকর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X