

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার কুমারখালীতে বাস চাপায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সৈয়দ মাসুদ উদ রুমী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাশআড়া কাসিমপুর গ্রামের মৃত আলী মুদ্দীনের স্ত্রী। আমেনা বেগম স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মাসুদ উদ রুমী সেতুর পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস আমেনা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। তবে ঘাটক বাসকে আটক করা সম্ভব হয়নি।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
