রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম
কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
expand
কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। আর এ আয়োজনকে ঘিরে আজ রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। সফরে জেলার তিন উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত, মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা তুলে ধরার সুযোগ হিসেবেও সফরটিকে দেখছেন কিশোরগঞ্জবাসী।

ইতোমধ্যে জেলা শহর ও কটিয়াদীর গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও স্থাপনা সাজানো হয়েছে। সব মিলিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

সফরে জেলার তিন উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত, মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা তুলে ধরার সুযোগ হিসেবেও সফরটিকে দেখছেন কিশোরগঞ্জবাসী।

জাতীয় পর্যায়ের এই আয়োজন এবার ঢাকার বাইরে নেওয়ার পেছনে রয়েছে বৃহত্তর ময়মনসিংহের মৎস্য খাতের বড় অবদান। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মৎস্য উৎপাদনে বৃহত্তর ময়মনসিংহের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই অঞ্চলের মৎস্যচাষি ও উদ্যোক্তাদের সম্ভাবনা ও সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীতে এবারের আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জের ভৌগোলিক বৈশিষ্ট্যও এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পুরোপুরি এবং তাড়াইল, নিকলী, বাজিতপুর ও ভৈরবের আংশিক এলাকা নিয়ে বিস্তৃত হাওরাঞ্চল গড়ে উঠেছে। ব্রহ্মপুত্র, মেঘনা, ধনু, ঘোড়াউত্রা, বাউলাইসহ বিভিন্ন নদ-নদী এবং অসংখ্য খাল-বিল ছড়িয়ে রয়েছে জেলার বিস্তীর্ণ এলাকায়।

প্রধানমন্ত্রীর সফর শুরু হবে পাকুন্দিয়া থেকে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি।

এ আয়োজনেই মৎস্য খাতে বিশেষ অবদান রাখা দেশের ১৪ উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়ার কথা রয়েছে। ফলে কটিয়াদীর এই অনুষ্ঠান শুধু জেলা পর্যায়ের আয়োজন নয়, জাতীয় মৎস্য খাতের উদ্যোক্তা ও চাষিদের জন্যও গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হয়ে উঠছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank