রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে মূল্যতালিকা না থাকায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কিশোরগঞ্জের তাড়াইলে সদর বাজারে মূল্যতালিকা না রাখায় এক খেজুর ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ মা) সকাল ১১টার দিকে পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় এ জরিমানা করা হয়। তাড়াইল থানা পুলিশের সহযোগীতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাড়াইল বাজারের একটি খেজুরের দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী মাইজুল ইসলাম ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী পণ্যের মূল্যতালিকা সুস্পষ্টভাবে প্রদর্শন বাধ্যতামূলক হলেও তা না থাকায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তানজিলা আখতার জানান, রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X