মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার সভা বাস্তবায়ন না করলে ১২ তারিখ সংসদে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষমতাসীন বিএনপি সরকাকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন। তা না হলে আমরা ১২ তারিখ সংসদ ভবনের সামনে যাবো।

সোমবার (৯ মার্চ‌) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেকেই সংসদে গেছেন। ১২ তারিখ সংসদ অধিবেশন। সংসদেই সবকিছু হবে, ভালো কথা। তবে এই সংসদে রিফর্ম অ্যাসেম্বলি বা সংস্কার সভা নামে একটি অধিবেশন হওয়ার কথা। কিন্তু তারেক রহমান, ‍যিনি আমাদের প্ল্যান দেখানোর কথা বলেছিলেন, গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলেছিলেন, সেটা তার মুখের কথা ছিল, অন্তরের কথা না। এজন্য সরকারকে বলবো, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন। তা না হলে আমরা ১২ তারিখ সংসদ ভবনের সামনে যাবো।

তিনি বলেন, সংসদে গিয়ে ভেতরে বসে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ-দুনীর্তিবাজদের নিয়ে অধিবেশন করলে চলবে না। গুন্ডারা যারা সংসদে বসেছে তাদের কীভাবে ঠিক করতে হয় সেই সংস্কার বাস্তবায়নে সবার কাজ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, বলেন, লোকজন আমাকে বলছে ধ্বংসাত্মক কথা একটু কমিয়ে বলতে গঠনমূলক কথা যেন বলি। নির্দিষ্ট করে একটি বিষয় বলতে চাই, খুলনায় ভারত একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র করেছে এটি পরিবেশের জন্য খুলনার প্রাণবৈচিত্রের জন্য চরমভাবে হুমকি। এটা দ্রুত বন্ধ করে দিতে হবে। শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছিল তারাও ভারতকে লাল কার্ড দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন