

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকুপায় স্যালোইঞ্জিন চালিত গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়িতে ধাক্কা দেয়।
এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।



