মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:১৯ পিএম
খটক মাছ
expand
খটক মাছ

বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। প্রায় ২৫ মণ ওজনের এ বিরল মাছটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হয়। পরে স্থানীয় এক আড়তদার মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন।

স্থানীয় এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে বিশাল আকৃতির এই মাছটি ধরে আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসে।

তিনি আরও জানান, মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। নিলামে ওঠার পর আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই এটি আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে অধিক দামে বিক্রির আশায় মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরের উদ্দেশে পাঠানো হয়।

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে আমুয়া ও আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমায়।স্থানীয়দের মতে, এমন বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না, ফলে এটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন