শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা, প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম
গোলাম রছুল এমপির বাড়িতে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ
expand
গোলাম রছুল এমপির বাড়িতে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের সহিংসতা পরিহারের আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন বাঘারপাড়া পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল আলিম এবং পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাঈদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হামলা, ভাঙচুর ও সহিংসতার কোনো স্থান নেই। তারা অধ্যাপক গোলাম রছুলের বাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন