শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে মাদকসহ ৪ জন আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম
যশোর সীমান্তে মাদকসহ ৪ জন আটক
expand
যশোর সীমান্তে মাদকসহ ৪ জন আটক

যশোর সীমান্তে পৃথক চারটি অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও ১ হাজার ২৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা।

রোববার (১৯ জুলাই) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। আটক রবিউলের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামে।

অন্যদিকে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু বকর (৩৬), মিনাজ (২৩) ও বশির (১৮) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৭৪ বোতল স্কাফ এবং ২৬৯ বোতল উইন করেক্স সিরাপ জব্দ করা হয়।

এছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপির পৃথক অভিযানে আরও ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, মাদকসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। রৌপ্যসহ আটক ব্যক্তিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত রৌপ্য যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এসব চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন