

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঈদগাহ মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করা জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা। তারা দাবি করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কার্যকর সংস্কার নিশ্চিত করার পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শামসুজ্জামান, হাশেম রেজা, এনসিপির জেলা সমন্বয়কারী নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের রাশেদুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ র্যালি শহরের দড়াটানা, আরএন রোড হয়ে মণিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।