

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত বিশাল জনসভা পরিণত হয়েছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এতে উপস্থিত ছিলেন সরকারের একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান সরাসরি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করে বলেন, যারা নির্বাচনের আগে বেহেশতে যাওয়ার টিকিট দেয়ার কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে।
এই বক্তব্যই জনসভায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় এবং উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তারেক রহমান বলেন, যশোরের উন্নয়নে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি শার্শার উলাশী খাল পুনঃখনন এবং ৫০০ শয্যার মেডিকেল কলেজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে
নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ
মেধাবীদের জন্য উপবৃত্তি
কৃষকদের ঋণ মওকুফ ও কৃষি কার্ড
এলপিজি কার্ড বিতরণ পরিকল্পনা
তিনি আরও বলেন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি, বন্ধ শিল্পকারখানা চালু এবং বিদেশে কাজের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়ে তিনি বলেন, খেলাধুলায় নতুন প্রতিভা তৈরিতেও সরকার কাজ করবে।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শার্শা উপজেলার উলাশীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন