রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
মাদ্রাসার জমি নিয়ে সংঘর্ষে রক্তপাত
expand
মাদ্রাসার জমি নিয়ে সংঘর্ষে রক্তপাত

যশোর সদর উপজেলার রূপদিয়া ইউনিয়নের মুনসেবপুর গ্রামে মাদ্রাসার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

আহতরা হলেন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মরহুম মোতালেব মোল্লার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল রশিদ মোল্লা, জামায়াত সমর্থিত ইব্রাহিম মোল্লা, ইউসুফ মোল্লা ও ইউসুফের স্ত্রী জেসমিন। তাদের মধ্যে আব্দুল রশিদ, ইব্রাহিম ও ইউসুফের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উভয় পক্ষের দাবি, মাদ্রাসার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধের জেরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্রের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ইব্রাহিমের স্ত্রীর দাবি, ১৯৮৭ সালে দান করা জমি মাদ্রাসা বন্ধ হওয়ায় ফেরত পাওয়ার শর্ত ছিল, যা পরবর্তীতে বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X