মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহফুজুর রহমান সওদাগ (৪০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা ও এক ভরি নয় আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত মাহফুজুর রহমান চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল এলাকার জানে আলম সওদাগরের ছেলে। তিনি ব্যবসায়িক কাজে যশোরে অবস্থান করছিলেন এবং আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন।

ভুক্তভোগী জানান, রেলগেট তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি নিজেই যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, আহতের হাতে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X