বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. খলিলুর রহমানকে নিয়ে তাহেরীর মন্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
ড. খলিলুর রহমান ও গিয়াসউদ্দিন তাহেরী
expand
ড. খলিলুর রহমান ও গিয়াসউদ্দিন তাহেরী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া নিয়ে ড. খলিলুর রহমানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে তিনি লেখেন, “বেশ অপরিচিত ড. খলিলুর রহমান সাহেব কিভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বিশ্বস্ত হলেন, তা নিয়ে আপাতত কেউ না ভাবলেও পুরো জাতি একদিন ভাবনায় পড়বেন।”

একই পোস্টের শেষে তিনি “ফ্যাক্ট— গোলামীর চুক্তি” বলেও মন্তব্য করেন। তাহেরীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যের পক্ষে ও বিপক্ষে মতামত প্রকাশ করছেন।

তবে এ বিষয়ে ড. খলিলুর রহমান বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব ও ভূমিকা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এরই মধ্যে গিয়াসউদ্দিন তাহেরীর এ মন্তব্য নতুন করে জনমনে কৌতূহল ও বিতর্কের সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন