

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবলে আজ বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় মনিরুজ্জামান ফারুক ( ৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে।
তিনি বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এবং একই উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার ১১ মে বিকেল সাড়ে ৪টার সময়ে নিহত ফারুক মোটরসাইকে যোগে বাহুবল সদরে আসার সময়ে সিলেটগামী একটি যাত্রীবাহি বাস মহাসড়কের মৌচাক এলাকায় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারুক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।