

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-তে বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ২৭ এপ্রিল বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়ন-এর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকসুদ মিয়া ওই গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের হাওর এলাকা থেকে গরু আনতে গেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন