

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি গরু জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়।
এদিন বেলা ১১টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহল দল একই দিন দুপুর ১২টার দিকে নলুয়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা। জব্দ করা জিরা ও গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্তব্য করুন