বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ভুল প্রশ্নপত্রে দাখিল পরীক্ষা, তিন শিক্ষককে অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
expand
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

হবিগঞ্জে ভুল প্রশ্নপত্রে দাখিল পরীক্ষা নেওয়ার ঘটনায় তিনজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ফারুক মিয়া, হল সুপার মো. খাইরুদ্দীন এবং চেক অফিসার মিজানুর রহমান।

দাখিল পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ১০০ শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার শহরের হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষা সারাদেশে ‘যমুনা-১’ সেটে নেওয়ার কথা থাকলেও ওই কেন্দ্রে একটি কক্ষে ১০০ পরীক্ষার্থীকে ভুলবশত ‘মেঘনা-১’ সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রে নিবন্ধিত ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৮ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র ত্যাগ করার পর বিষয়টি ধরা পড়ে।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ১০০ শিক্ষার্থীর খাতা সংগ্রহ করেন এবং আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা নেন।

কেন্দ্র সচিব মো. ফারুক মিয়া জানান, হল সুপার ও চেক অফিসারকে সতর্কতার সঙ্গে প্রশ্নপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও ভুলবশত এ ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া আক্তার বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১০০টি খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন