মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও কারাদণ্ড প্রদান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৫ টার দিকে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত সুধাম সরকার (পিতা: সুমন্ত সরকার), মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলেই তাৎক্ষণিক শুনানি শেষে শাস্তি ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের উপস্থিতিতে পরিচালিত এ আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন