রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৩৪ চাঁদাবাজের প্রাথমিক তালিকা প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগিরই

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জ জেলায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করতে ৩৪ জন চাঁদাবাজের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে পুলিশ। তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তিই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। গোপন অনুসন্ধান ও স্থানীয় তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, তালিকাটি যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের দাবি, তালিকাভুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে এবং কেউ কেউ একাধিক মামলার সঙ্গেও জড়িত। তবে যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।

এদিকে, তালিকা প্রস্তুতের খবরে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন