

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে প্রকাশ্যে চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভাইরাল হওয়া ওই ঘটনার সঙ্গে জড়িত বাছির মিয়া (৪৫) কে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছে। জানা গেছে, আটক বাছির মিয়ার পিতার নাম মৃত নুর মিয়া। তার বাড়ি মাধবপুর উপজেলার বেংগাডোবা গ্রামে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এবং মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন