বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানালেন জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ
expand
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। সেখানে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ করেছি, তবুও একটি টাকাও আমার দ্বারা তসরুফ হয়নি। এখন বড় পরিসরে কাজ করার সুযোগ হয়েছে—আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলাকে শতভাগ দুর্নীতিমুক্ত সেবা দিতে চাই।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, “যারা যে দপ্তরে দায়িত্বে আছেন, মানুষকে হাসিমুখে সেবা দেবেন। সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন।”

তিনি মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ারও তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X