সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিকে গালাগালের অভিযোগে আটক বিএনপি নেতা তুষারের জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার
expand
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার

হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে আটক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন বেলা সোয়া ১টার দিকে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাকে আটক করে।

জামিনের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X