

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী জি কে গউছ পরাজিত প্রার্থী কাজী মহসিন আহমেদ-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা শহরের অনন্তপুর এলাকায় জামায়াত প্রার্থীর বাসভবনে যান। সেখানে দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন।
এসময় কাজী মহসিন আহমেদ বিজয়ী প্রার্থী জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
ভবিষ্যতে এলাকার স্বার্থে সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াত প্রার্থী বলেন, ‘আমাদের দু’জনের উদ্দেশ্যই ছিল এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা। জনগণ এবার তাকে নির্বাচিত করেছেন। এখন জনগণের প্রত্যাশা পূরণে জি কে গউছ কাজ করবেন।’
অপরদিকে বিজয়ী প্রার্থী জি কে গউছ জানান, তিনি সকলকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে চান। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মহসিন আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।
মন্তব্য করুন
