

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হয়।
ফলাফল ঘোষণার পরপরই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে বিজয় মিছিল, স্লোগান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। রাতভর চলতে থাকে উৎসবমুখর পরিবেশ।
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন
মোট কেন্দ্র: ১৮৩টি, ভোটার উপস্থিতি: ৫৩.৫%। বিজয়ী প্রার্থী: সৈয়দ মোহাম্মদ ফয়সল (ধানের শীষ) প্রাপ্ত ভোট: ১,৮৮,০৭২ নিকটতম প্রতিদ্বন্দ্বী: গিয়াস উদ্দিন আত তাহেরী (মোমবাতি) প্রাপ্ত ভোট: ৮৪,৩২৩।
শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। নিজস্ব চা-বাগানসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, যা নির্বাচনে তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে স্থানীয় রাজনৈতিক মহলের অভিমত। উল্লেখ্য মাধবপুর -চুনারুঘাট উপজেলার হিন্দু সম্প্রদায়ের ভোটের ফলে বিশাল জয় লাভ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে, এস এম ফয়সল মাধবপুর ও চুনারুঘাটে বাগান বাসী, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীর এই নিরঙ্কুশ জয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে বিএনপির এই বড় জয় হবিগঞ্জের মাধবপুর -চুনারুঘাট উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে।
মন্তব্য করুন