

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোয়ালজুর গ্রামের শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অভিযুক্ত খুরশেদ মিয়ার পুত্র সবুর মিয়াকে অনুমতি ছাড়া এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
