বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন যুবলীগ নেতা 

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
যুবলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. মিসির আলী
expand
যুবলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. মিসির আলী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতিসন্তান ও যুবলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. মিসির আলী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

মিসির আলী বলেন, “রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রের একজন সাবেক প্রধানমন্ত্রী। জীবন-মৃত্যুর এই কঠিন মুহূর্তে আমি আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “রাজনীতির বাইরে আপনি একজন মানুষ এবং একজন মমতাময়ী মা। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন আপনাকে দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

শেষে তিনি দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

উল্লেখ্য,বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে বসে ভিডিও কলে বলতে শোনা যায় দোয়া ছাড়া তোমাকে আর কি দিব মা! মায়ের অসুস্থতায় ছেলে বিদেশের মাটিতে অবস্থান দেখে এক হৃদয়বিদারক অনুভূতিতে দেশবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup