রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় বাস
expand

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন ছুটে গিয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশও। পরে বাসটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হন অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank