শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মকসুদপুরে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলটির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি খন্দকার আজাদুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুন্না হোসেন সূর্য।

জানা গেছে, খন্দকার আজাদুর রহমান ও মুন্না হোসেন সূর্য উভয়েই মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার আজাদুর রহমান বলেন, ‘ব্যক্তিগত ও শারীরিক নানা সমস্যার কারণে তারা স্বেচ্ছায়, সজ্ঞানে এবং স্থায়ীভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না।’

সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দিলেও এ বিষয়ে উপজেলা বা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন