

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে জননিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপার (এসপি) ও কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৭ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের বাসন এলাকার একটি স্থানীয় কার্যালয়ে জাতীয় যুব শক্তি ও কৃষক শক্তির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা অভিযোগ করেন, গাজীপুর জেলা ও মহানগরে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারা দাবি করেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন।
এ সময় গাজীপুর জেলা পুলিশ সুপার ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন, পূবাইর, গাছা ও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এনসিপির নেতারা আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খানসহ দলের অন্যান্য নেতারা।


