রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও লোড কমাতে জরুরি কাজের কারণে শনিবার (২৫ জুলাই) গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত থাকা ১১ কেভি ফিডারটির ওপর অতিরিক্ত চাপ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে ওই ফিডারকে ছোট করে নতুন দুটি ফিডার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে, কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল সংলগ্ন এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার কিছু অংশ, রফিকুল ইসলাম স্কুল এলাকা, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন