বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর
expand
জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

প্রার্থী ঘোষণার পর ড. মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা অনুষ্ঠানে আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান এবং সাংগঠনিক প্রস্তুতির বিষয়েও আলোচনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন