মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষ

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (২০২৩) পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সঠিকভাবে খাতা মূল্যায়নের দাবি জানিয়ে ভিসির গাড়ি আটকে রাখলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, তারা যথেষ্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও ফলাফলে প্রত্যাশিত নম্বর পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নিজেদের খাতা পুনর্মূল্যায়ন ও সরাসরি খাতা দেখার সুযোগ দাবি করেন।

তাদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়নে দীর্ঘদিন ধরে অবহেলা ও অনিয়ম চলে আসছে, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, খাতা মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। হাজার হাজার উদাহরণ রয়েছে যেখানে খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি,এমন অভিযোগও তোলেন তারা।

এদিকে, শিক্ষার্থীদের দাবি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা দ্রুত খাতা পুনর্মূল্যায়নের সুযোগ ও ফলাফলে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন