

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এপ্রিল সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেলে (নেত্রকোনা-হ ১৩-৪৫৫৫) করে কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত জনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান,প্রাথমিক ভাবে জানা গেছে, পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। চালক সোহাগ মিয়া ঘটনা স্থলেই প্রাণ হারান। আমরা নিহতের পরিচয় নিশ্চিত হয়েছি।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন