

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় নগর ভবনে পৌঁছালে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ সোহেল হাসান।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসকের প্রতি সমর্থন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দায়িত্ব গ্রহণ শেষে শওকত হোসেন সরকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্তব্য করুন
