

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে।
জানা গেছে, শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো: মামুন জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ করছি। গুদামে অনেক ঝুট ছিল সেগুলোতে আগুন লেগে যাওয়ায় ভয়বহতা বেশি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।
মন্তব্য করুন