

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সালাউদ্দিন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক সালাউদ্দিন মহাসড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় মোটরসাইকেলে থাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে সাব্বির শেখ (১৮) ও একই গ্রামের আকতার মাতুব্বরের ছেলে তামিম হোসেন (১৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।


