শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

শফিকুল ইসলাম জনি, ফরিদপুর
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে (বিএনপি) মনোনীত প্রার্থীরা এবং একটি আসনে প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ব্যালটসহ প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একত্র করে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়েছে।

ফরিদপুর-১: জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা ফরিদপুর-২: বিএনপি প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুর-৩: বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর-৪: বিএনপি প্রার্থী ও বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর-১: দাঁড়িপাল্লা প্রতীকে ১,৫৪,১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ড. ইলিয়াস মোল্লা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২৬,৪৭৬ ভোট। ফুটবল প্রতীকে ৩৪,৩৮৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফরিদপুর-২: ধানের শীষ প্রতীকে ১,২১,৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মো. আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯,৩০৫ ভোট।

ফরিদপুর-৩: ধানের শীষ প্রতীকে ১,৪৮,৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৪,১১৫ ভোট।

ফরিদপুর-৪: ধানের শীষ প্রতীকে ১,২৭,৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা সারোয়ার হোসেন পেয়েছেন ৭৫,৮০৫ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকে ৫৬,১৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ।

ফরিদপুরে এবারের নির্বাচনে চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য। নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে জেলায় ভোটগ্রহণ-পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, পোস্টাল ব্যালটের ভোটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন