

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। এতে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে কেন্দ্রটি থেকে মাত্র ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ১২৫ মেগাওয়াট করে উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের একটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ। অপর ১২৫ মেগাওয়াটের ইউনিটটি শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
এখন কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি সচল রয়েছে। তবে এ ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার দুপুরে একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এটি দ্রুত সংস্কার করে পুনরায় উৎপাদনে ফেরানোর কাজ চলছে।দেশ টিভি
তিনি বলেন, সংস্কারকাজ শেষ হলে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আবার চালু করা সম্ভব হবে।

