রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় তেল মজুদের অভিযোগে দিনাজপুরে একজনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান
expand
বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যে দিনাজপুরে একটি বাসা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

‎এ ঘটনায় পরিতোষ রায় নামে একজনকে সাতদিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

‎জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসায় অবৈধভাবে তেল মজুদের ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে বিভিন্ন পাত্রে রাখা ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।

‎পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন