বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্ত: আটকের ৭ ঘণ্টা পর যুবককে ফেরত দিলো বিএসএফ

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
অনুপ্রবেশের দায়ে আটক যুবক
expand
অনুপ্রবেশের দায়ে আটক যুবক

‎দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটকের ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিজিবি ও বিএসএফের বৈঠক শেষে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ।

‎তার নাম রিপন সরকার। দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে। ‎ ‎বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানান, বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন যুবক হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভুল করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফ সদস্যদের সাথে আলোচনা করে তাকে মুক্ত করার ব্যবস্থা করে। ‎ ‎বিজিবি যুবককে মুক্ত করে থানায় সোপর্দ করে। পুলিশ ওই যুবককে তার পরিবারের জিম্মায় দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X